Support Desk
ফ্রি শুরু করুন

প্রাইভেসি পলিসি

সর্বশেষ আপডেট: 9 October 2026

Support Desk ব্যবসা প্রতিষ্ঠান ("কোম্পানি") ও তাদের কাস্টমারদের মধ্যে ব্রাউজার-ভিত্তিক স্ক্রিন শেয়ার, ভয়েস ও চ্যাটের সুবিধা দেয়।

আমরা কী সংরক্ষণ করি

কোম্পানির ক্ষেত্রে: টিম সদস্যদের অ্যাকাউন্টের তথ্য (নাম, ইমেইল, পাসওয়ার্ডের hash), কোম্পানির সেটিংস ও ব্র্যান্ডিং। কোম্পানির কাস্টমারদের ক্ষেত্রে: তারা বা কোম্পানি যে তথ্য দেয় (নাম, ইমেইল, ফোন, কাস্টমার ID), কলের সময়, কলের সময় লেখা চ্যাট মেসেজ, agent-এর নোট ও রেটিং।

স্ক্রিন ও ভয়েস

স্ক্রিনের ভিডিও আর ভয়েস WebRTC দিয়ে এনক্রিপ্ট হয়ে সরাসরি দুই ব্রাউজারের মধ্যে যায়। সংযোগের জন্য relay সার্ভার না লাগলে এগুলো আমাদের সার্ভার দিয়ে যায় না, সেভও হয় না; relay লাগলে এনক্রিপ্টেড স্ট্রিম শুধু পার করে দেওয়া হয়, সেভ হয় না। রেকর্ডিং চালু হলে সেটা শুধু তখনই হবে, যখন কোম্পানি চালু করবে আর কাস্টমারকে জানানো হবে।

কাস্টমারের তথ্যের নিয়ন্ত্রণ কার

প্রতিটা কোম্পানি নিজের কাস্টমারদের তথ্যের নিয়ন্ত্রক; আমরা কোম্পানির পক্ষে সেটা প্রক্রিয়া করি। কাস্টমাররা যে কোম্পানির সাথে কথা বলেছেন, তাদের কাছে নিজের তথ্য সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।

কুকি

আমরা শুধু সেই কুকি ব্যবহার করি, যেগুলো আপনাকে লগইন রাখতে আর আপনার ভাষা মনে রাখতে লাগে।